
জমি সংক্রান্ত ব্যাপারে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক কে প্রশ্ন করাই অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তার অভিযোগ জমির মালিকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ভূমি রাজস্ব দপ্তরে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা গগন মণ্ডল জানান, তাদের বেশ কিছু জমির বিষয়ে তারা ভূমি রাজস্ব দপ্তরে আজ থেকে প্রায় চার বছর ধরে ঘুরছেন বলে অভিযোগ। ভূমি রাজস্ব আধিকারিক কে জিজ্ঞাসা করলে তিনি হঠাৎ রেগে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন।অভিযোগ তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে মারধর করা হয় বলে থানায় অভিযোগ করেন গগন বাবু। যেখানে সরকার পরিষ্কার ভাবে নির্দেশ দিয়েছে সমস্ত সরকারি আধিকারিকদের।সাধারণ মানুষের কোনোরকম সরকারি কাজে সমস্যা হলে তা অবিলম্বে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। তা সত্বেও সরকারের আদেশ অমান্য করে কিভাবে একজন সরকারী অধিকারিক একজন সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালাগালি দিতে পারে? তাঁদের উপর হাত ওঠাতে পারে? যদিও সবটাই অভিযোগ ভিত্তিক। তবে এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ভূমি রাজস্ব আধিকারিক শুভাশিস দাস গুপ্তআরও সঙ্গে ফোনে যোগাযোগের করা হলে তিনি বলেন “আমি কোনো কমপ্ল্যান কপি দেখিনি তাই এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া আমি দিতে পারব না “